এম.আর. চৌধুরী মিল্টন

আফ্রো-এশিয়ার নির্যাতিত মানুষের মুক্তির দূত তারেক রহমানের রাজনৈতিক পথচলা-
​একসময় ছিলেন বিরোধী রাজনীতির গুরুত্বপূর্ণ এক মুখ। রাজনৈতিক প্রতিকূলতা, কারাবাস, নানা চড়াই-উতরাই আর দীর্ঘ নির্বাসিত জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে আজ তিনি দেশের সরকারপ্রধান। দেশের বাইরে থেকেও সামলেছেন দলের নেতৃত্ব, প্রতিকূল সময়েও ধরে রেখেছেন রাজনৈতিক অবস্থান। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর স্বদেশে প্রত্যাবর্তন, নির্বাচনে নেতৃত্ব দিয়ে দলের নিরঙ্কুশ বিজয় এবং শেষ পর্যন্ত রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ দায়িত্ব গ্রহণ—সব মিলিয়ে তারেক রহমানের রাজনৈতিক জীবন যেন এক দীর্ঘ বন্ধুর পথ পেরিয়ে নতুন গন্তব্যে পৌঁছানোর গল্প।
​বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আজ জন্মদিন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম জন্মদিন উদ্‌যাপন করছেন তিনি।
​
দলীয় ও ব্যক্তিগত তথ্য অনুযায়ী, ১৯৬৫ সালের ২০ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন তারেক রহমান। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তিনি। ব্যক্তিজীবনে ১৯৯৪ সালে তিনি বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন; তাঁদের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
​জন্মসূত্রে রাজনীতির আবহে বেড়ে উঠলেও তাঁর রাজনৈতিক পথচলা কেবল পারিবারিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তাঁর শিক্ষাজীবনের সূচনা ঢাকার বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে। পরে ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় জীবনে আশির দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল সময় ও পারিবারিক রাজনৈতিক পরিবেশ তাঁকে ক্রমেই রাজনীতির প্রতি আগ্রহী করে তোলে।

​
১৯৮৮ সালে পিতা জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন তারেক রহমান। রাজনীতির শুরুতেই তিনি কেন্দ্রীয় নেতৃত্বের পরিচয়ের চেয়ে তৃণমূলের সাংগঠনিক কর্মকাণ্ডকে গুরুত্ব দেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গঠন ও নির্বাচনী প্রচারে সক্রিয় ভূমিকা পালন করেন। সে সময় খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচটি আসনের নির্বাচনী প্রচার কার্যক্রম সমন্বয়ের দায়িত্বও পালন করেন তিনি।
​১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সদস্য হওয়ার মধ্য দিয়ে তাঁর সাংগঠনিক সম্পৃক্ততা আরও বিস্তৃত হয়। পরবর্তী সময়ে ২০০২ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ২০০৯ সালে পঞ্চম জাতীয় কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
​
২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। কারাবাসের সেই অধ্যায় তাঁর জীবনে এক গভীর সংকটের সূচনা করে; সে সময় রিমান্ডে তাঁর ওপর শারীরিক নির্যাতনের অভিযোগও ওঠে। একাধিক মামলার মুখোমুখি হওয়ার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। চিকিৎসার জন্য যাত্রা শুরু হলেও পরবর্তী সময়ে সেই অবস্থানই পরিণত হয় দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবনে।
​লন্ডনে অবস্থান করেই বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা, নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং রাজনৈতিক কর্মসূচি নির্ধারণে ভূমিকা রাখতে থাকেন তিনি। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাবন্দী হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। দূরত্ব, মামলা-মোকদ্দমা ও নানা প্রতিকূলতার মধ্যেও দলকে ঐক্যবদ্ধ রাখা এবং রাষ্ট্র সংস্কারের ‘৩১ দফা’ রূপরেখা প্রণয়নের মাধ্যমে তিনি দলের রাজনৈতিক অবস্থান ধরে রাখেন।
​
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সূচিত হয় নতুন অধ্যায়। আইনি প্রক্রিয়ায় পূর্বের মামলাগুলোর দণ্ড থেকে খালাস পাওয়ার পর এবং ২০২৫ সালের জুনে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর তাঁর দেশে ফেরার পথ সুগম হয়। অবশেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর স্ত্রী ও কন্যাসহ দেশে ফেরেন তিনি। তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের নজিরবিহীন উপস্থিতি লক্ষ করা যায়। তবে দেশে ফেরার মাত্র পাঁচ দিন পর, ৩০ ডিসেম্বর দীর্ঘদিন অসুস্থ থাকা মা বেগম খালেদা জিয়ার মৃত্যু তাঁর জীবনে এক গভীর শোকের ছায়া ফেলে। পরবর্তীতে ২০২৬ সালের ৯ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

​নির্বাচনী বিজয় ও প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায়
দেশে ফিরে দলকে নির্বাচনের জন্য প্রস্তুত করার পাশাপাশি রাষ্ট্র পরিচালনা ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। তাঁর নেতৃত্বে বিএনপি চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় এবং ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই বিপুল ভোটে জয়লাভ করেন তিনি।
​এরপর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনে যুক্ত হয় রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ দায়িত্ব। এর মাধ্যমে বাংলাদেশে দীর্ঘ ৩৫ বছর পর কোনো পুরুষ সরকারপ্রধান দায়িত্ব গ্রহণ করলেন। ২০২৬ সালে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকাতেও স্থান করে নেন তিনি।

​রাজনৈতিক সাফল্যের পাশাপাশি রাষ্ট্র পরিচালনার দায়িত্বের সঙ্গে এখন যুক্ত হয়েছে জনগণের বহুমাত্রিক প্রত্যাশা। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, ভঙ্গুর অর্থনীতিকে গতিশীল করা, কর্মসংস্থান সৃষ্টি, আইনের শাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনের মতো বিষয়গুলো এখন তাঁর সরকারের সামনে প্রধান পরীক্ষা। সময়ের বিবেচনায় দেশের মানুষের প্রত্যাশা পূরণে তাঁর নেতৃত্ব কতটা কার্যকর ও দূরদর্শী হয়ে উঠতে পারে, সেটিই হবে আগামী দিনের সবচেয়ে বড় মূল্যায়ন।

লেখক : সম্পাদক ও প্রকাশক, এনবিনিউজ২৪ডটকম

Leave a Reply

Your email address will not be published.

পূর্ববর্তী স্টোরি

কারাবাস, নির্বাসন পেরিয়ে রাষ্ট্রক্ষমতার শীর্ষে

পরবর্তী স্টোরি

শিক্ষক নেতা অধ্যক্ষ মাইন উদ্দিনের মৃত্যুতে বাকবিশিস’র শোক

Latest from জাতীয়

কারাবাস, নির্বাসন পেরিয়ে রাষ্ট্রক্ষমতার শীর্ষে

এম.আর.চৌধুরী মিল্টন: একসময় ছিলেন বিরোধী রাজনীতির গুরুত্বপূর্ণ এক মুখ। রাজনৈতিক প্রতিকূলতা, কারাবাস, নানা চড়াই-উতরাই আর দীর্ঘ নির্বাসিত জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে আজ তিনি দেশের সরকারপ্রধান। দেশের বাইরে থেকেও সামলেছেন দলের নেতৃত্ব, প্রতিকূল সময়েও ধরে রেখেছেন রাজনৈতিক অবস্থান। দীর্ঘ ১৭ বছরের বেশি সময়

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫ । ছবি : সংগৃহীত রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় পৃথক অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স

শ্রমিকদের জন্য ৬ বিশেষ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

শ্রমিকদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে হাসপাতালগুলো নির্মাণ করা হবে। এসব হাসপাতালে শুধু শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা দেওয়া হবে। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ
পূর্ববর্তী স্টোরি

কারাবাস, নির্বাসন পেরিয়ে রাষ্ট্রক্ষমতার শীর্ষে

পরবর্তী স্টোরি

শিক্ষক নেতা অধ্যক্ষ মাইন উদ্দিনের মৃত্যুতে বাকবিশিস’র শোক

Don't Miss

কারাবাস, নির্বাসন পেরিয়ে রাষ্ট্রক্ষমতার শীর্ষে

এম.আর.চৌধুরী মিল্টন: একসময় ছিলেন বিরোধী রাজনীতির গুরুত্বপূর্ণ এক মুখ। রাজনৈতিক

বিজ্ঞাপন

Share this... Facebook Whatsapp Twitter Email Print