চবির হীরকজয়ন্তী উদ্‌যাপন: উপাচার্যের সাথে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময়

November 8, 2026
by

​বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, চট্টগ্রাম:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি ও হীরকজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে সক্রিয় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
​বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন চবির মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।
​সভায় বিশ্ববিদ্যালয় শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন।
​মতবিনিময় সভায় হীরকজয়ন্তী উদ্‌যাপনকে উৎসবমুখর, সুশৃঙ্খল ও স্মরণীয় করে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসাথে বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা-গবেষণার অর্জন এবং সাবেক (এলামনাই) ও বর্তমান শিক্ষার্থীদের অবদানকে যথাযথভাবে তুলে ধরার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
​সংবর্ধনা ও মূল আয়োজন সফল করতে ক্যাম্পাসের সক্রিয় ছাত্র সংগঠনগুলোর সার্বিক ও আন্তরিক সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণ কামনা করেন উপাচার্য।
​সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী কেবল একটি সাধারণ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নয়; এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের অর্জন, ঐতিহ্য ও ঐতিহাসিক অগ্রযাত্রাকে স্মরণ করার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। এই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক মেলবন্ধন আরও সুদৃঢ় হবে।”
​তিনি হীরকজয়ন্তীর সার্বিক কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাবেক শিক্ষার্থীসহ সব অংশীজনকে সম্মিলিতভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
​সভায় উপস্থিত বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা হীরকজয়ন্তী উদ্‌যাপনকে অর্থবহ, সুশৃঙ্খল ও সর্বজনীন করতে তাদের সুচিন্তিত মতামত, পরামর্শ ও প্রস্তাবনা তুলে ধরেন। তারা এ ঐতিহাসিক আয়োজনকে সবার অংশগ্রহণমূলক করে তুলতে উপাচার্য ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published.

পূর্ববর্তী স্টোরি

পঞ্চাশ হাজার চারায় ওডিএমএসের সবুজ অভিযান

পরবর্তী স্টোরি

আলহাজ্ব আবদুল মালেক চৌধুরী: এক নিভৃতচারী জনসেবকের প্রতিকৃতি

Latest from সর্বশেষ

আলহাজ্ব আবদুল মালেক চৌধুরী: এক নিভৃতচারী জনসেবকের প্রতিকৃতি

|হাসান মেহেদী| ​কিছু কিছু মানুষ কালের গর্ভে হারিয়ে যান না। তাঁদের কর্ম, সৃষ্টি ও মানবপ্রীতির সুবাস যুগ যুগ ধরে প্রজন্মের মনে জাগরুক থাকে। আলহাজ্ব আবদুল মালেক চৌধুরী তেমনই মাটি ও মানুষের মাঝে সুবাস ছড়ানো একটি নাম। উত্তর ফটিকছড়ির অবহেলিত জনপদের উন্নয়নে যাঁর

পঞ্চাশ হাজার চারায় ওডিএমএসের সবুজ অভিযান

পঞ্চাশ হাজার চারায় ওডিএমএসের সবুজ অভিযান ​হাসান মেহেদী: চট্টগ্রাম ​মহানগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের প্রাঙ্গণটি আজ যেন একখণ্ড সবুজ অরণ্যে রূপ নিয়েছিল। অর্গানাইজেশন ফর ডাইজেস্টার ম্যানেজমেন্ট (ওডিএমএস)-এর উদ্যোগে পঞ্চাশ হাজার চারা রোপণের সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে আজ শুরু হয়েছে এক মহতী বৃক্ষ বিতরণ উৎসব।
পূর্ববর্তী স্টোরি

পঞ্চাশ হাজার চারায় ওডিএমএসের সবুজ অভিযান

পরবর্তী স্টোরি

আলহাজ্ব আবদুল মালেক চৌধুরী: এক নিভৃতচারী জনসেবকের প্রতিকৃতি

Don't Miss

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্বয়ংক্রিয়ভাবে নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবি বাকবিশিস-এর

হাসান মেহেদী : জাতীয় পে-স্কেলভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মতোই ৬ লক্ষাধিক এমপিওভুক্ত

আলহাজ্ব আবদুল মালেক চৌধুরী: এক নিভৃতচারী জনসেবকের প্রতিকৃতি

|হাসান মেহেদী| ​কিছু কিছু মানুষ কালের গর্ভে হারিয়ে যান না।