রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫

November 9, 2026
by
রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫ । ছবি : সংগৃহীত
রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় পৃথক অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, রোববার (৮ নভেম্বর) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে রাজধানীর রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আশরাফুল (২৭) নামে কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের এক সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। পরদিন সোমবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে রামপুরার বনশ্রী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় শ্রাবণ সরদার (২০) ও রবিন (২৭) নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গত ৫ নভেম্বর ক্যান্টনমেন্ট থানার গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানা-পুলিশ চারজনকে, গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচজনকে এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) তিনজনকে গ্রেফতার করেছে।

Leave a Reply

Your email address will not be published.

পূর্ববর্তী স্টোরি

শ্রমিকদের জন্য ৬ বিশেষ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

Latest from জাতীয়

শ্রমিকদের জন্য ৬ বিশেষ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

শ্রমিকদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে হাসপাতালগুলো নির্মাণ করা হবে। এসব হাসপাতালে শুধু শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা দেওয়া হবে। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ
পূর্ববর্তী স্টোরি

শ্রমিকদের জন্য ৬ বিশেষ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

Don't Miss

আলহাজ্ব আবদুল মালেক চৌধুরী: এক নিভৃতচারী জনসেবকের প্রতিকৃতি

|হাসান মেহেদী| ​কিছু কিছু মানুষ কালের গর্ভে হারিয়ে যান না।

শ্রমিকদের জন্য ৬ বিশেষ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

শ্রমিকদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে