ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি

November 19, 2026
by

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পুলিশে একযোগে ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে একজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি), দুজন অতিরিক্ত ডিআইজি এবং ১৪ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। বদলি হওয়া কর্মকর্তাদের পুলিশের বিভিন্ন ইউনিট, মেট্রোপলিটন পুলিশ ও প্রশিক্ষণ কেন্দ্রে পদায়ন করা হয়েছে।

​বুধবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

​প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গনিকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট এবং ঢাকা টিডিএসের অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে রংপুর পিটিসিতে বদলি করা হয়েছে।

​গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) এবং জিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।

​এ ছাড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে রংপুর পিটিসির পুলিশ সুপার, পুলিশ টেলিকমের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

​অন্যদিকে, সিআইডির পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

​পাশাপাশি রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, এসবির পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামান এবং সিএমপির উপ-পুলিশ কমিশনার কবীর আহম্মেদকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়েছে।

​প্রজ্ঞাপনে জানানো হয়, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে ২৫ নভেম্বর থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

Leave a Reply

Your email address will not be published.

পূর্ববর্তী স্টোরি

ঘুরে এলাম শালবন বিহার

পরবর্তী স্টোরি

বিজ্ঞাপন

Latest from Blog

ঘুরে এলাম শালবন বিহার

আহমদ ফারহান : ​আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের এক উর্বর ভূমি। এ দেশের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে শত শত বছরের পুরনো নানা নিদর্শন, যা আমাদের অতীত গৌরবের কথা মনে করিয়ে দেয়। গত শীতের ছুটিতে আমার পরিবারের সাথে কুমিল্লায় অবস্থিত ঐতিহাসিক
পূর্ববর্তী স্টোরি

ঘুরে এলাম শালবন বিহার

পরবর্তী স্টোরি

বিজ্ঞাপন

Don't Miss

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্বয়ংক্রিয়ভাবে নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবি বাকবিশিস-এর

হাসান মেহেদী : জাতীয় পে-স্কেলভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মতোই ৬ লক্ষাধিক এমপিওভুক্ত

পঞ্চাশ হাজার চারায় ওডিএমএসের সবুজ অভিযান

পঞ্চাশ হাজার চারায় ওডিএমএসের সবুজ অভিযান ​হাসান মেহেদী: চট্টগ্রাম ​মহানগরীর