ফটিকছড়িতে অবৈধ অস্ত্র কারখানার সন্ধান

তালিকাভুক্ত সন্ত্রাসী রায়হানের পিস্তলসহ গ্রেপ্তার ৪
নভেম্বর ২৬, ২০২৬

ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। এ সময় শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত একটি পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র, গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​বুধবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার সুয়াবিলসহ বিভিন্ন স্থানে এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে ভূজপুর থানা পুলিশ।

​গ্রেপ্তারকৃতরা হলেন— কাজী মোহাম্মদ সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. এমরান হোসেন মাসুদ (২৩), মো. এখতিয়ার ফরহাদ (২০) ও মো. মহরম আলী (২৮)।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ভূজপুর থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে সুয়াবিল এলাকায় একটি গোপন অস্ত্র তৈরির কারখানার খোঁজ মেলে। সেখান থেকে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

​পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অভিযোগ অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী রায়হানকে আশ্রয় দিয়ে আসছিলেন এবং তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্র নিজেদের হেফাজতে রেখেছিলেন।

​ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্র ও সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Don't Miss

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে ভয়াবহ আগুন, নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক: মিসরের রাজধানী কায়রোর দক্ষিণ-পশ্চিমে গিজা প্রদেশে জ্বালানিবাহী একটি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্বয়ংক্রিয়ভাবে নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবি বাকবিশিস-এর

হাসান মেহেদী : জাতীয় পে-স্কেলভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মতোই ৬ লক্ষাধিক এমপিওভুক্ত