হাটহাজারীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত

November 19, 2026
by

চট্টগ্রাম ব্যুরো:


চট্টগ্রামের হাটহাজারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকায় হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।​নিহত দুই ভাই হলেন ইফতেখার মাহমুদ তুষার (৩২) ও ইমতিয়াজ মাহমুদ ইরাত (২৮)। তাঁরা উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হায়দার আলী সিপাহীর বাড়ির মো. হারুনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে দুই ভাই মোটরসাইকেলে করে বাড়ি থেকে হাটহাজারী সদরের দিকে যাচ্ছিলেন। চারিয়া মুছার দোকান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষে দুই মোটরসাইকেলের কয়েকজন আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইরাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সানজিদা তাবাসসুম তুষারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, হাটহাজারী থেকে সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাঁর ভাইও মারা গেছেন বলে জানা গেছে। নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর মোটরসাইকেলের আরোহী হাটহাজারীর বাসিন্দা ফাহিম (১৯) আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published.

পূর্ববর্তী স্টোরি

বিজ্ঞাপন

Latest from সর্বশেষ

আলহাজ্ব আবদুল মালেক চৌধুরী: এক নিভৃতচারী জনসেবকের প্রতিকৃতি

|হাসান মেহেদী| ​কিছু কিছু মানুষ কালের গর্ভে হারিয়ে যান না। তাঁদের কর্ম, সৃষ্টি ও মানবপ্রীতির সুবাস যুগ যুগ ধরে প্রজন্মের মনে জাগরুক থাকে। আলহাজ্ব আবদুল মালেক চৌধুরী তেমনই মাটি ও মানুষের মাঝে সুবাস ছড়ানো একটি নাম। উত্তর ফটিকছড়ির অবহেলিত জনপদের উন্নয়নে যাঁর

চবির হীরকজয়ন্তী উদ্‌যাপন: উপাচার্যের সাথে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময়

​বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি ও হীরকজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে সক্রিয় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ​বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য

পঞ্চাশ হাজার চারায় ওডিএমএসের সবুজ অভিযান

পঞ্চাশ হাজার চারায় ওডিএমএসের সবুজ অভিযান ​হাসান মেহেদী: চট্টগ্রাম ​মহানগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের প্রাঙ্গণটি আজ যেন একখণ্ড সবুজ অরণ্যে রূপ নিয়েছিল। অর্গানাইজেশন ফর ডাইজেস্টার ম্যানেজমেন্ট (ওডিএমএস)-এর উদ্যোগে পঞ্চাশ হাজার চারা রোপণের সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে আজ শুরু হয়েছে এক মহতী বৃক্ষ বিতরণ উৎসব।
পূর্ববর্তী স্টোরি

বিজ্ঞাপন

Don't Miss

ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশে একযোগে ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদ্‌যাপন

হাসান মেহেদী, চট্টগ্রাম: বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক