
চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে প্রথমবারের মতো আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতয় পুরস্কার বিতরণ করছেনপ্রধান অতিথি উপ-উপাচার্য ড. মোহাম্মদ আল-আমীন
চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে প্রথমবারের মতো আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় প্রতিষ্ঠানটির মিলনায়তনে ‘আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় শাখার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল কাইয়ুমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার।
প্রতিযোগিতার উচ্চমাধ্যমিক শাখার চূড়ান্ত পর্বে কর্ণফুলী হাউজ ও মধুমতি হাউজ এবং মাধ্যমিক শাখায় যমুনা হাউজ ও সুরমা হাউজের বিতার্কিকরা যুক্তিতর্কের লড়াইয়ে অংশ নেয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে উচ্চমাধ্যমিক শাখায় মধুমতি হাউজ এবং মাধ্যমিক শাখায় যমুনা হাউজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) সদস্যবৃন্দ।
আন্তঃহাউজ বিতর্ক কমিটির সদস্য সচিব ও সহকারী শিক্ষক সামিনা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিতর্ক অনুষ্ঠান কমিটির আহ্বায়ক ও সহকারী শিক্ষক মোহাম্মদ শফিউল আজমসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মননশীলতা বিকাশ ও যুক্তিবাদী সমাজ গঠনে বিতর্ক চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং প্রথমবারের মতো এমন আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।