সর্বশেষ

হজের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর

November 23, 2026
by

​নিজস্ব প্রতিবেদক :

​২০২৭ সালের পবিত্র হজে গমনেচ্ছু প্রাথমিক নিবন্ধনকারীদের চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা বেঁধে দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত এই সময়ের মধ্যে নিবন্ধন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।

​রোববার (২২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭’-এর অনুচ্ছেদ ৫-এর ৬ নম্বর উপধারা অনুযায়ী, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত প্যাকেজের বাকি টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে। অন্যথায় তাঁদের প্রাথমিক নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।

​জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের আগেই প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য হজযাত্রীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

​উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের (২০২৭ সাল) ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

পূর্ববর্তী স্টোরি

রূপপুর থেকে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ

Latest from Blog

চবি কলেজে প্রথমবারের মতো বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে প্রথমবারের মতো আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতয় পুরস্কার বিতরণ করছেনপ্রধান অতিথি উপ-উপাচার্য ড. মোহাম্মদ আল-আমীন ​চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে প্রথমবারের মতো আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় প্রতিষ্ঠানটির মিলনায়তনে ‘আন্তঃহাউজ

চবির হীরকজয়ন্তীতে সাবেক শিক্ষার্থীদের গোলাপ দিয়ে স্বাগত জানাল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক : চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিকের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা সাবেক শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উৎসবে যোগ দিতে আসা সাবেক শিক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিকের নেতৃত্বে

ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশে একযোগে ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে একজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি), দুজন অতিরিক্ত ডিআইজি এবং ১৪ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। বদলি হওয়া কর্মকর্তাদের পুলিশের বিভিন্ন ইউনিট, মেট্রোপলিটন পুলিশ ও প্রশিক্ষণ কেন্দ্রে পদায়ন করা হয়েছে। ​বুধবার

ঘুরে এলাম শালবন বিহার

আহমদ ফারহান : ​আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের এক উর্বর ভূমি। এ দেশের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে শত শত বছরের পুরনো নানা নিদর্শন, যা আমাদের অতীত গৌরবের কথা মনে করিয়ে দেয়। গত শীতের ছুটিতে আমার পরিবারের সাথে কুমিল্লায় অবস্থিত ঐতিহাসিক
পূর্ববর্তী স্টোরি

রূপপুর থেকে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ

Don't Miss

রূপপুর থেকে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ

​নিজস্ব প্রতিবেদক: দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে দ্বিতীয়বারের মতো

গঙ্গা পানি নিয়ে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

​গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগে ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ কমিটির বৈঠক