ফটিকছড়িতে চাশ্রমিকদের বেতনের টাকা ছিনতাই: ৫ লাখ টাকা উদ্ধার, আটক ৭

November 22, 2026
by
ফটিকছড়িতে চা বাগানশ্রমিকদের বেতনের টাকা ছিনতাইয়ের ঘটনায় আটকরা। ছবি: সংগৃহীত

ফটিকছড়ি উত্তর প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়িতে পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অর্থের মধ্যে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামির বসতঘরের বাঁশের চাটাইয়ের সিলিংয়ের ওপর লুকিয়ে রাখা একটি কালো ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে ৫ লাখ ৩০ হাজার টাকা। বাকি ২ লাখ টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

​রোববার (২২ নভেম্বর) ভূজপুর থানা-পুলিশ সূত্রে এসব তথ্য জানা যায়।

​পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চবটি চা বাগানের ভেতরে মসজিদসংলগ্ন কাঁচা রাস্তায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চা বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল দাশ (৬০) ও পল্লিচিকিৎসক বাবুল দাশকে (৫৩) আহত করে। এরপর তাঁদের কাছে থাকা শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

​ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মোহাম্মদ আবু ও জিহান উদ্দীনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত দুইটার দিকে চা বাগানসংলগ্ন টিলাপাড়া এলাকা থেকে মো. সম্রাট ও মো. রাশেদকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৬ অক্টোবর বিকেল চারটার দিকে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে মামলার প্রধান আসামি মো. জাবেদকে গ্রেপ্তার করা হয় এবং সে সময় তাঁর কাছ থেকে ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

​তদন্তের ধারাবাহিকতায় গত ১৯ নভেম্বর ভূজপুর বাজারে ইউনিয়ন পরিষদের সামনে থেকে মো. সুমন ওরফে সিসিলেনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর দেওয়া তথ্য এবং আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্র ধরে ২১ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে প্রধান আসামি জাবেদের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে জাবেদের স্ত্রী লিলু আক্তারের দেখানো মতে বসতঘরের বাঁশের চাটাইয়ের সিলিংয়ের ওপর লুকিয়ে রাখা কালো ব্যাগ থেকে আরও ৫ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সম্রাট (২৪), মো. রাশেদ (২৪), মোহাম্মদ আবু (২১), জিহান উদ্দীন (২৪), মো. জাবেদ (৩৩), মো. সুমন ওরফে সিসিলেন (২২) এবং লিলু আক্তার (২৭)। তাঁদের মধ্যে মোহাম্মদ আবু ও মো. সুমন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

​চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সিরাজুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজের দিকনির্দেশনায় ভূজপুর থানা-পুলিশের একটি বিশেষ দল ধারাবাহিক এ অভিযান পরিচালনা করে।

Leave a Reply

Your email address will not be published.

পূর্ববর্তী স্টোরি

গঙ্গা পানি নিয়ে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

Latest from সর্বশেষ

গঙ্গা পানি নিয়ে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

​গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগে ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ কমিটির বৈঠক শুরু ​কূটনৈতিক প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম যৌথ কমিটির দুদিনব্যাপী বৈঠক ঢাকায় শুরু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে শুরু হওয়া এই বৈঠকে মূলত ১৯৯৬

সাড়ে তিন হাত জমি

লেভ নিকোলায়েভিচ টলস্টয় বড় কোন ব্যবসায়ীর স্ত্রী, থাকে শহরে। ছোট বোন কৃষকের স্ত্রী, থাকে গ্রামে। বড় বোন এসেছে ছোট বোনের গ্রামের বাড়িতে বেড়াতে। চা খেতে খেতে দুই বোন গল্প করছিল। বড় বোন বলছিল শহরে থাকার সুযোগ সুবিধার কথা। বেশ বাড়িয়ে বলা। যাকে

ফ্যাসিবাদমুক্ত ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনে সরকার বদ্ধপরিকর: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ​নিজস্ব প্রতিবেদক: ​মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক উপাধির চেয়েও বড় বিষয় হলো একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার

গোপালগঞ্জে নতুন ৭ প্লাটুনসহ সাত জেলায় ৪৯ প্লাটুন আনসার মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: ​দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাতটি জেলায় মোট ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে নতুন করে আরও সাত প্লাটুন যুক্ত হওয়ায় জেলাটিতে এখন মোট ১৫ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। ​শনিবার (২১

শিক্ষক নেতা অধ্যক্ষ মাইন উদ্দিনের মৃত্যুতে বাকবিশিস’র শোক

এনবিনিউজ২৪ডটকম: বিশিষ্ট শিক্ষক নেতা, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) চট্টগ্রাম জেলা কমিটির সহসভাপতি, জোরারগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. মাইন উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ সংগঠনটি। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি উপাধ্যক্ষ
পূর্ববর্তী স্টোরি

গঙ্গা পানি নিয়ে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

Don't Miss

গঙ্গা পানি নিয়ে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

​গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগে ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ কমিটির বৈঠক

নির্বাসন থেকে নেতৃত্বের শিখরে

এম.আর. চৌধুরী মিল্টন আফ্রো-এশিয়ার নির্যাতিত মানুষের মুক্তির দূত তারেক রহমানের