আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭, আহত ৯৯

নভেম্বর ২৮, ২০২৬

এনবিনিউজ২৪ ডেস্ক:

​আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের কাছে বিস্ফোরণে অন্তত সাত শিক্ষার্থী নিহত এবং ৯৯ জন আহত হয়েছেন। শনিবার এ ঘটনা ঘটেছে বলে দেশটির তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

​স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি এক বিবৃতিতে জানান, কুনারের আসাদাবাদ জেলার আন্দারসির এলাকায় এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিক প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, স্কুলটির কাছাকাছি খনি কোম্পানিগুলোর গুদামে মজুদ করে রাখা বিস্ফোরক থেকেই বিস্ফোরণটি হয়ে থাকতে পারে।

​পাকিস্তানের সীমান্তবর্তী কুনার প্রদেশে বেশ কয়েকটি খনি রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

​আব্দুল মতিন কানি জানান, কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। তবে হতাহত শিক্ষার্থীদের বয়স সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

​এর আগে গত আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিস্ফোরণে অন্তত ৪২ জন শিশু আহত হয়েছিল বলে জানিয়েছিল দেশটিতে অবস্থিত জাতিসংঘের সহায়তা মিশন। ওই ঘটনায় আহত শিশুদের সবার বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে ছিল।

Leave a Reply

Your email address will not be published.

পূর্ববর্তী স্টোরি

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে ভয়াবহ আগুন, নিহত ৩০

সর্বশেষ

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে ভয়াবহ আগুন, নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক: মিসরের রাজধানী কায়রোর দক্ষিণ-পশ্চিমে গিজা প্রদেশে জ্বালানিবাহী একটি ট্যাংকার ট্রাক দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। ​বুধবার (২৫ নভেম্বর) দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন

ইউক্রেন যুদ্ধে হাজারের বেশি রুশ সেনার আত্মহত্যা

​আন্তর্জাতিক ডেস্ক: ​ইউক্রেনে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর পর থেকে রুশ সাধারণ জনগোষ্ঠীর তুলনায় রুশ সেনাদের আত্মহত্যার প্রবণতা দ্বিগুণেরও বেশি হয়েছে। রাশিয়ার পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া নথি বিশ্লেষণ করে এ উদ্বেগজনক তথ্য জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)। ​বেলারুশ ও ইউক্রেনের হ্যাকার গোষ্ঠী ‘সাইবার পার্টিজানস’

গঙ্গা পানি নিয়ে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

​গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগে ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ কমিটির বৈঠক শুরু ​কূটনৈতিক প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম যৌথ কমিটির দুদিনব্যাপী বৈঠক ঢাকায় শুরু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে শুরু হওয়া এই বৈঠকে মূলত ১৯৯৬

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

​বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ড ​আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে বড় ধরনের যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে চালানো এই হামলায় দেশটির একটি বেসামরিক শিল্প স্থাপনায়
পূর্ববর্তী স্টোরি

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে ভয়াবহ আগুন, নিহত ৩০

Don't Miss

ভূমি অফিসে অনিয়ম বন্ধে কঠোর অবস্থানের নির্দেশ ভূমিমন্ত্রীর

​নিজস্ব প্রতিবেদক: ​ভূমি ব্যবস্থাপনার দীর্ঘদিনের জটিলতা, অনিয়ম ও হয়রানি দূর

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্বয়ংক্রিয়ভাবে নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবি বাকবিশিস-এর

হাসান মেহেদী : জাতীয় পে-স্কেলভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মতোই ৬ লক্ষাধিক এমপিওভুক্ত