চবি কলেজে প্রথমবারের মতো বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

November 20, 2026
by


চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে প্রথমবারের মতো আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতায়্য বিজয়ী দল ট্রফি তুলে দিচ্ছেন গভর্নিং বডির সভাপতি উপ-উপাচার্য ড. মোহাম্মদ আল-আমীন

​হাসান মেহেদী 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে প্রথমবারের মতো আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় প্রতিষ্ঠানটির মিলনায়তনে ‘আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় শাখার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল কাইয়ুমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার।
​প্রতিযোগিতার উচ্চমাধ্যমিক শাখার চূড়ান্ত পর্বে কর্ণফুলী হাউজ ও মধুমতি হাউজ এবং মাধ্যমিক শাখায় যমুনা হাউজ ও সুরমা হাউজের বিতার্কিকরা যুক্তিতর্কের লড়াইয়ে অংশ নেয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে উচ্চমাধ্যমিক শাখায় মধুমতি হাউজ এবং মাধ্যমিক শাখায় যমুনা হাউজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) সদস্যবৃন্দ।
​আন্তঃহাউজ বিতর্ক কমিটির সদস্য সচিব ও সহকারী শিক্ষক সামিনা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিতর্ক অনুষ্ঠান কমিটির আহ্বায়ক ও সহকারী শিক্ষক মোহাম্মদ শফিউল আজমসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
​অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মননশীলতা বিকাশ ও যুক্তিবাদী সমাজ গঠনে বিতর্ক চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং প্রথমবারের মতো এমন আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published.

পূর্ববর্তী স্টোরি

চবির হীরকজয়ন্তীতে সাবেক শিক্ষার্থীদের ফুলেল জানাল ছাত্রদল

Latest from শিক্ষা

চবির হীরকজয়ন্তীতে সাবেক শিক্ষার্থীদের ফুলেল জানাল ছাত্রদল

​নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি ও হীরকজয়ন্তী উৎসব। বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের গৌরবময় পথচলাকে স্মরণ করেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও

চবি হীরকজয়ন্তীতে আহত প্রাক্তন শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে উপাচার্য

চবি হীরকজয়ন্তীতে আহত প্রাক্তন শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে উপাচার্য ​নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী অনুষ্ঠানে দুর্ঘটনায় আহত প্রাক্তন শিক্ষার্থী গোলাম মহিউদ্দিন রিজুকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। ​শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি নগরের চট্টগ্রাম ন্যাশনাল

শিক্ষক নেতা অধ্যক্ষ মাইন উদ্দিনের মৃত্যুতে বাকবিশিস’র শোক

এনবিনিউজ২৪ডটকম: বিশিষ্ট শিক্ষক নেতা, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) চট্টগ্রাম জেলা কমিটির সহসভাপতি, জোরারগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. মাইন উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ সংগঠনটি। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি উপাধ্যক্ষ

বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদ্‌যাপন

হাসান মেহেদী, চট্টগ্রাম: বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তির হীরকজয়ন্তী উৎসব। বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের গৌরবময় পথচলাকে স্মরণ করেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী,

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্বয়ংক্রিয়ভাবে নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবি বাকবিশিস-এর

হাসান মেহেদী : জাতীয় পে-স্কেলভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মতোই ৬ লক্ষাধিক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করে দ্রুত প্রজ্ঞাপন জারির জোরালো দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। প্রশাসনিক জটিলতার অজুহাতে প্রক্রিয়াটি বিলম্বিত হলে রাজপথে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ​গত ১৬
পূর্ববর্তী স্টোরি

চবির হীরকজয়ন্তীতে সাবেক শিক্ষার্থীদের ফুলেল জানাল ছাত্রদল

Don't Miss

চবির হীরকজয়ন্তী উদ্‌যাপন: উপাচার্যের সাথে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময়

​বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি ও

পঞ্চাশ হাজার চারায় ওডিএমএসের সবুজ অভিযান

পঞ্চাশ হাজার চারায় ওডিএমএসের সবুজ অভিযান ​হাসান মেহেদী: চট্টগ্রাম ​মহানগরীর