গোপালগঞ্জে নতুন ৭ প্লাটুনসহ সাত জেলায় ৪৯ প্লাটুন আনসার মোতায়েন

November 21, 2026
by

নিজস্ব প্রতিবেদক:

​দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাতটি জেলায় মোট ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে নতুন করে আরও সাত প্লাটুন যুক্ত হওয়ায় জেলাটিতে এখন মোট ১৫ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

​শনিবার (২১ নভেম্বর) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

​বাহিনী সূত্রে জানা গেছে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় এসব সদস্য মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত ৪৯ প্লাটুনের মধ্যে গোপালগঞ্জে সর্বোচ্চ ১৫ প্লাটুন এবং গাজীপুরে ১৩ প্লাটুন সদস্য রয়েছেন। এ ছাড়া ফরিদপুরে পাঁচ প্লাটুন এবং নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুর জেলায় চার প্লাটুন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

​গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম সচল রাখতে সদস্যরা মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় জনসমাগমস্থল ও কৌশলগত পয়েন্টগুলোতে নিয়মিত টহল, নজরদারি এবং মোবাইল মুভমেন্ট জোরদার করা হয়েছে।

​সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট ও ব্যাটালিয়ন অধিনায়কদের সরাসরি তত্ত্বাবধানে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনবান্ধব আচরণ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়ন সদস্যদের এই তৎপরতা দিন-রাত অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

পূর্ববর্তী স্টোরি

চবি কলেজে প্রথমবারের মতো বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পরবর্তী স্টোরি

ফ্যাসিবাদমুক্ত ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

Latest from জাতীয়

ফ্যাসিবাদমুক্ত ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনে সরকার বদ্ধপরিকর: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ​নিজস্ব প্রতিবেদক: ​মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক উপাধির চেয়েও বড় বিষয় হলো একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার

নির্বাসন থেকে নেতৃত্বের শিখরে

এম.আর. চৌধুরী মিল্টন আফ্রো-এশিয়ার নির্যাতিত মানুষের মুক্তির দূত তারেক রহমানের রাজনৈতিক পথচলা- ​একসময় ছিলেন বিরোধী রাজনীতির গুরুত্বপূর্ণ এক মুখ। রাজনৈতিক প্রতিকূলতা, কারাবাস, নানা চড়াই-উতরাই আর দীর্ঘ নির্বাসিত জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে আজ তিনি দেশের সরকারপ্রধান। দেশের বাইরে থেকেও সামলেছেন দলের নেতৃত্ব, প্রতিকূল

কারাবাস, নির্বাসন পেরিয়ে রাষ্ট্রক্ষমতার শীর্ষে

এম.আর.চৌধুরী মিল্টন: একসময় ছিলেন বিরোধী রাজনীতির গুরুত্বপূর্ণ এক মুখ। রাজনৈতিক প্রতিকূলতা, কারাবাস, নানা চড়াই-উতরাই আর দীর্ঘ নির্বাসিত জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে আজ তিনি দেশের সরকারপ্রধান। দেশের বাইরে থেকেও সামলেছেন দলের নেতৃত্ব, প্রতিকূল সময়েও ধরে রেখেছেন রাজনৈতিক অবস্থান। দীর্ঘ ১৭ বছরের বেশি সময়

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫ । ছবি : সংগৃহীত রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় পৃথক অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স

শ্রমিকদের জন্য ৬ বিশেষ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

শ্রমিকদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে হাসপাতালগুলো নির্মাণ করা হবে। এসব হাসপাতালে শুধু শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা দেওয়া হবে। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ
পূর্ববর্তী স্টোরি

চবি কলেজে প্রথমবারের মতো বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পরবর্তী স্টোরি

ফ্যাসিবাদমুক্ত ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

Don't Miss

চবি হীরকজয়ন্তীতে আহত প্রাক্তন শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে উপাচার্য

চবি হীরকজয়ন্তীতে আহত প্রাক্তন শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে উপাচার্য ​নিজস্ব প্রতিবেদক:

পঞ্চাশ হাজার চারায় ওডিএমএসের সবুজ অভিযান

পঞ্চাশ হাজার চারায় ওডিএমএসের সবুজ অভিযান ​হাসান মেহেদী: চট্টগ্রাম ​মহানগরীর