ফ্যাসিবাদমুক্ত ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

November 21, 2026
by

ফ্যাসিবাদমুক্ত ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনে সরকার বদ্ধপরিকর: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান

​নিজস্ব প্রতিবেদক:

​মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক উপাধির চেয়েও বড় বিষয় হলো একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করা। এ কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​প্রধানমন্ত্রী বলেন, আজ যারা এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেই গৌরবের অংশীদার। সবাইকে বীরোচিত অভিনন্দন জানিয়ে তিনি বলেন, লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং অনেকের আহত ও পঙ্গুত্বের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে। এ সময় তিনি মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান, তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

​খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের সংবর্ধনা এবং সম্মানী দেওয়ার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়। তাদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র সেই দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করেছে।

​নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি নিজেও গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য তাকে আন্দোলিত করে। বক্তব্যে তিনি সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

​মুক্তিযোদ্ধাদের কল্যাণে অতীতের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি স্মরণ করেন, ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়েছিল, যা ছিল একটি সময়োপযোগী সিদ্ধান্ত।

​বয়সের ভারে ক্লান্ত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, জীবনসায়াহ্নে এসেও তাদের চোখে স্বাধীনতার দীপ্তি জ্বলজ্বল করছে। এই জীবন্ত কিংবদন্তিদের প্রতিবছর আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর উদ্যোগ নেওয়ায় সশস্ত্র বাহিনী বিভাগকে ধন্যবাদ জানান তিনি।

​ভবিষ্যৎ অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সাহসে অর্জিত স্বাধীন বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত, অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সাধ্য ও সামর্থ্য অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published.

পূর্ববর্তী স্টোরি

গোপালগঞ্জে নতুন ৭ প্লাটুনসহ সাত জেলায় ৪৯ প্লাটুন আনসার মোতায়েন

পরবর্তী স্টোরি

সাড়ে তিন হাত জমি

Latest from জাতীয়

গোপালগঞ্জে নতুন ৭ প্লাটুনসহ সাত জেলায় ৪৯ প্লাটুন আনসার মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: ​দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাতটি জেলায় মোট ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে নতুন করে আরও সাত প্লাটুন যুক্ত হওয়ায় জেলাটিতে এখন মোট ১৫ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। ​শনিবার (২১

নির্বাসন থেকে নেতৃত্বের শিখরে

এম.আর. চৌধুরী মিল্টন আফ্রো-এশিয়ার নির্যাতিত মানুষের মুক্তির দূত তারেক রহমানের রাজনৈতিক পথচলা- ​একসময় ছিলেন বিরোধী রাজনীতির গুরুত্বপূর্ণ এক মুখ। রাজনৈতিক প্রতিকূলতা, কারাবাস, নানা চড়াই-উতরাই আর দীর্ঘ নির্বাসিত জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে আজ তিনি দেশের সরকারপ্রধান। দেশের বাইরে থেকেও সামলেছেন দলের নেতৃত্ব, প্রতিকূল

কারাবাস, নির্বাসন পেরিয়ে রাষ্ট্রক্ষমতার শীর্ষে

এম.আর.চৌধুরী মিল্টন: একসময় ছিলেন বিরোধী রাজনীতির গুরুত্বপূর্ণ এক মুখ। রাজনৈতিক প্রতিকূলতা, কারাবাস, নানা চড়াই-উতরাই আর দীর্ঘ নির্বাসিত জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে আজ তিনি দেশের সরকারপ্রধান। দেশের বাইরে থেকেও সামলেছেন দলের নেতৃত্ব, প্রতিকূল সময়েও ধরে রেখেছেন রাজনৈতিক অবস্থান। দীর্ঘ ১৭ বছরের বেশি সময়

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫ । ছবি : সংগৃহীত রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় পৃথক অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স

শ্রমিকদের জন্য ৬ বিশেষ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

শ্রমিকদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে হাসপাতালগুলো নির্মাণ করা হবে। এসব হাসপাতালে শুধু শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা দেওয়া হবে। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ
পূর্ববর্তী স্টোরি

গোপালগঞ্জে নতুন ৭ প্লাটুনসহ সাত জেলায় ৪৯ প্লাটুন আনসার মোতায়েন

পরবর্তী স্টোরি

সাড়ে তিন হাত জমি

Don't Miss

ঘুরে এলাম শালবন বিহার

আহমদ ফারহান : ​আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ প্রাচীন ইতিহাস ও

পঞ্চাশ হাজার চারায় ওডিএমএসের সবুজ অভিযান

পঞ্চাশ হাজার চারায় ওডিএমএসের সবুজ অভিযান ​হাসান মেহেদী: চট্টগ্রাম ​মহানগরীর