সর্বশেষ

রূপপুর থেকে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ

November 23, 2026
by

​নিজস্ব প্রতিবেদক:

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এ সরবরাহ কার্যক্রম শুরু হয়।

​রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।

​প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় পর্যায়ের এ পরীক্ষামূলক কার্যক্রমে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, যা ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকবে। এ সময়ের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে এর সমন্বিত পরিচালন প্রক্রিয়ার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।

​এর আগে, গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। প্রথম দফার সফল পরীক্ষার ধারাবাহিকতায় আজ দ্বিতীয়বারের মতো গ্রিড সংযোগ কার্যক্রম শুরু করল প্রকল্প কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published.

পূর্ববর্তী স্টোরি

ফটিকছড়িতে চাশ্রমিকদের বেতনের টাকা ছিনতাই: ৫ লাখ টাকা উদ্ধার, আটক ৭

পরবর্তী স্টোরি

হজের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর

পূর্ববর্তী স্টোরি

ফটিকছড়িতে চাশ্রমিকদের বেতনের টাকা ছিনতাই: ৫ লাখ টাকা উদ্ধার, আটক ৭

পরবর্তী স্টোরি

হজের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর

Don't Miss

গোপালগঞ্জে নতুন ৭ প্লাটুনসহ সাত জেলায় ৪৯ প্লাটুন আনসার মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: ​দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে

চবি কলেজে প্রথমবারের মতো বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে প্রথমবারের মতো আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতায়্য