সর্বশেষ

প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর তাগিদ রাষ্ট্রপতির

November 24, 2026
by
প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক

​স্বাস্থ্যসেবার মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে।

​সোমবার (২৩ নভেম্বর) বঙ্গভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ কথা বলেন।

​সাক্ষাৎকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পরিবার পরিকল্পনা সেবা বিষয়ক বছরব্যাপী বৃহৎ জনসচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন করার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন।

​স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতিকে অবহিত করেন, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করতে এবং জন্মনিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সরকার বছরব্যাপী এ কর্মসূচি শুরু করতে যাচ্ছে। এই কর্মসূচির আওতায় পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে মানুষকে সচেতন করা এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় তথ্য ও সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

​স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, স্বাস্থ্য খাত ও পরিবার পরিকল্পনার মতো জাতীয় গুরুত্বপূর্ণ ও মৌলিক চাহিদা বিগত সরকারের সময়ে চরম অবহেলিত ছিল। বর্তমান সরকার পরিবার পরিকল্পনাসহ স্বাস্থ্য খাতের উন্নয়নে বাজেট বৃদ্ধি, স্বাস্থ্যকর্মী নিয়োগ, নতুন হাসপাতাল নির্মাণ ও সেবার মান বৃদ্ধিসহ নানা পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি প্রান্তিক জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কার্ডসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

​সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন। এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) জিন্নাত রেহানা এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

পূর্ববর্তী স্টোরি

হজের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর

পরবর্তী স্টোরি

দেশের বিভিন্ন স্থানে দুই দফায় ভূমিকম্প

Latest from Blog

দেশের বিভিন্ন স্থানে দুই দফায় ভূমিকম্প

​নিজস্ব প্রতিবেদক ​উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন এলাকায় পরপর দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। মাত্র দুই মিনিটের ব্যবধানে হওয়া এ কম্পনে অনেকের ঘুম ভেঙে যায় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ​মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ২ মিনিটে প্রথম এবং ৭টা

হজের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর

​নিজস্ব প্রতিবেদক : ​২০২৭ সালের পবিত্র হজে গমনেচ্ছু প্রাথমিক নিবন্ধনকারীদের চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা বেঁধে দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত এই সময়ের মধ্যে নিবন্ধন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন

চবি কলেজে প্রথমবারের মতো বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে প্রথমবারের মতো আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতয় পুরস্কার বিতরণ করছেনপ্রধান অতিথি উপ-উপাচার্য ড. মোহাম্মদ আল-আমীন ​চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে প্রথমবারের মতো আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় প্রতিষ্ঠানটির মিলনায়তনে ‘আন্তঃহাউজ

চবির হীরকজয়ন্তীতে সাবেক শিক্ষার্থীদের গোলাপ দিয়ে স্বাগত জানাল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক : চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিকের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা সাবেক শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উৎসবে যোগ দিতে আসা সাবেক শিক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিকের নেতৃত্বে
পূর্ববর্তী স্টোরি

হজের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর

পরবর্তী স্টোরি

দেশের বিভিন্ন স্থানে দুই দফায় ভূমিকম্প

Don't Miss

বিজ্ঞাপন

Share this... Facebook Whatsapp Twitter Email Print

চবি হীরকজয়ন্তীতে আহত প্রাক্তন শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে উপাচার্য

চবি হীরকজয়ন্তীতে আহত প্রাক্তন শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে উপাচার্য ​নিজস্ব প্রতিবেদক: