সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটে পাঁচ তারকা হোটেলে রাতভর অভিযান
নভেম্বর ২৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

​সিলেট নগরের একটি পাঁচ তারকা হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে, দুই ভাই ও টেকনাফ পৌরসভার এক কাউন্সিলরসহ চারজনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

​মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টা পর্যন্ত নগরের জল্লারপাড় এলাকার ‘গ্র্যান্ড প্যালেস’ হোটেলে এ অভিযান চালানো হয়।

​আটকরা হলেন— সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, বদির দুই ভাই আব্দুস শুক্কুর ও আমিনুর রহমান আমিন এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টার দিকে এসএমপির একটি দল গ্র্যান্ড প্যালেস হোটেলটি ঘিরে ফেলে। এরপর হোটেলের ভেতরে অবস্থানরত অতিথিদের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শুরু করে পুলিশ। দীর্ঘ পাঁচ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান ও যাচাই-বাছাই শেষে বুধবার ভোর ৫টার দিকে ওই চারজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

​বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হোটেলে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

​হঠাৎ করে কক্সবাজারের আলোচিত সাবেক এই সংসদ সদস্যের স্বজনদের সিলেটের হোটেলে অবস্থান এবং আটকের ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Don't Miss

ফ্যাসিবাদমুক্ত ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনে সরকার বদ্ধপরিকর: সশস্ত্র বাহিনী দিবস

চবিতে ব্র্যাক ব্যাংকের সহায়তায় দেড় হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

Share this... Facebook Whatsapp Twitter Email Print