চবি হীরকজয়ন্তীতে আহত প্রাক্তন শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে উপাচার্য

November 20, 2026
by

চবি হীরকজয়ন্তীতে আহত প্রাক্তন শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে উপাচার্য

​নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী অনুষ্ঠানে দুর্ঘটনায় আহত প্রাক্তন শিক্ষার্থী গোলাম মহিউদ্দিন রিজুকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।
​শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি নগরের চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রিজুর শয্যাপাশে যান এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। গোলাম মহিউদ্দিন রিজু বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের (কুসাব ’৮৩) প্রাক্তন শিক্ষার্থী।
​সাক্ষাৎকালে উপাচার্য আহত রিজুর উন্নত চিকিৎসার প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
​এর আগে, গত বুধবার (১৮ নভেম্বর) চবির হীরকজয়ন্তী অনুষ্ঠানস্থলে এক দুর্ঘটনায় গুরুতর আহত হন গোলাম মহিউদ্দিন রিজু। দুর্ঘটনায় তাঁর মুখে প্রায় ১০টি সেলাই দিতে হয়েছে। এ ছাড়া মেরুদণ্ডের হাড় ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে তাঁর শরীরের ডান পাশ অবশ হয়ে আছে এবং তিনি তা নড়াচড়া করতে পারছেন না।
​উপাচার্যের পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতা কামরুল হাসান হারুন, ১৫তম ব্যাচের সভাপতি নাসির উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল আহসান বাবুল, ১৮তম ব্যাচের দাউদ আব্দুল্লাহ হারুন, ২১তম ব্যাচের জহিরুল আলম, ১৫তম ব্যাচের সিদ্ধার্থ বড়ুয়া, অ্যাডভোকেট দিনামনি দে এবং হাফিজুর রহমানসহ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

পূর্ববর্তী স্টোরি

শিক্ষক নেতা অধ্যক্ষ মাইন উদ্দিনের মৃত্যুতে বাকবিশিস’র শোক

পরবর্তী স্টোরি

চবির হীরকজয়ন্তীতে সাবেক শিক্ষার্থীদের ফুলেল জানাল ছাত্রদল

Latest from শিক্ষা

চবি কলেজে প্রথমবারের মতো বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে প্রথমবারের মতো আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতায়্য বিজয়ী দল ট্রফি তুলে দিচ্ছেন গভর্নিং বডির সভাপতি উপ-উপাচার্য ড. মোহাম্মদ আল-আমীন ​হাসান মেহেদী  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে প্রথমবারের মতো আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা

চবির হীরকজয়ন্তীতে সাবেক শিক্ষার্থীদের ফুলেল জানাল ছাত্রদল

​নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি ও হীরকজয়ন্তী উৎসব। বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের গৌরবময় পথচলাকে স্মরণ করেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও

শিক্ষক নেতা অধ্যক্ষ মাইন উদ্দিনের মৃত্যুতে বাকবিশিস’র শোক

এনবিনিউজ২৪ডটকম: বিশিষ্ট শিক্ষক নেতা, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) চট্টগ্রাম জেলা কমিটির সহসভাপতি, জোরারগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. মাইন উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ সংগঠনটি। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি উপাধ্যক্ষ

বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদ্‌যাপন

হাসান মেহেদী, চট্টগ্রাম: বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তির হীরকজয়ন্তী উৎসব। বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের গৌরবময় পথচলাকে স্মরণ করেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী,

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্বয়ংক্রিয়ভাবে নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবি বাকবিশিস-এর

হাসান মেহেদী : জাতীয় পে-স্কেলভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মতোই ৬ লক্ষাধিক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করে দ্রুত প্রজ্ঞাপন জারির জোরালো দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। প্রশাসনিক জটিলতার অজুহাতে প্রক্রিয়াটি বিলম্বিত হলে রাজপথে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ​গত ১৬
পূর্ববর্তী স্টোরি

শিক্ষক নেতা অধ্যক্ষ মাইন উদ্দিনের মৃত্যুতে বাকবিশিস’র শোক

পরবর্তী স্টোরি

চবির হীরকজয়ন্তীতে সাবেক শিক্ষার্থীদের ফুলেল জানাল ছাত্রদল

Don't Miss

হাটহাজারীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হাটহাজারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন দুই

ঘুরে এলাম শালবন বিহার

আহমদ ফারহান : ​আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ প্রাচীন ইতিহাস ও