সুনামগঞ্জের নতুন এসপি চবির সাবেক শিক্ষার্থী আমিরুল

'৩২ ক্লাব'-এর অভিনন্দন
নভেম্বর ২৬, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:

​সুনামগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন পেয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম। গতকাল বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

​২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩২তম ব্যাচের সাবেক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগ থেকে স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর (মাস্টার্স) উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি অর্জন করেন। নোয়াখালী জেলার কৃতি সন্তান আমিরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে বিভিন্ন সাংস্কৃতিক, ক্রীড়া ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

​বর্ণাঢ্য কর্মজীবনে আমিরুল ইসলাম এসআরবি এপিবিএন, জামালপুর জেলা, পুলিশ হেডকোয়ার্টার এবং সর্বশেষ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, সুনামগঞ্জের বিদায়ী পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

​এদিকে, আমিরুল ইসলামের এই পদায়নে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩২ ক্লাব। এক শুভেচ্ছা বার্তায় ক্লাবের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও পেশাদারিত্বের মাধ্যমে সুনামগঞ্জ জেলা সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হয়ে সাধারণ মানুষের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published.

পূর্ববর্তী স্টোরি

জাতীয় প্রাণিসম্পদ পদক পাচ্ছেন সিভাসুর ড. হুমায়ুন কবির

সর্বশেষ

জাতীয় প্রাণিসম্পদ পদক পাচ্ছেন সিভাসুর ড. হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক: ​ফেলে দেওয়া ছানার পানি বা হোয়ে থেকে পুষ্টিসমৃদ্ধ পানীয় উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬’-এর জন্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ডেইরি ও পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. হুমায়ুন কবির। প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী,

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, কার্যকর ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক: ​দফায় দফায় বৈঠক ও তীব্র দরকষাকষির পর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মজুরি কাঠামো আগামী ডিসেম্বর মাস থেকে কার্যকর হবে। ​দীর্ঘ বৈঠক শেষে বুধবার (২৫ নভেম্বর)

রূপপুর থেকে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ

​নিজস্ব প্রতিবেদক: দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এ সরবরাহ কার্যক্রম শুরু হয়। ​রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। ​প্রকল্প পরিচালক ড.

ফটিকছড়িতে চাশ্রমিকদের বেতনের টাকা ছিনতাই: ৫ লাখ টাকা উদ্ধার, আটক ৭

ফটিকছড়ি উত্তর প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অর্থের মধ্যে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা
পূর্ববর্তী স্টোরি

জাতীয় প্রাণিসম্পদ পদক পাচ্ছেন সিভাসুর ড. হুমায়ুন কবির

Don't Miss

দেশের বিভিন্ন স্থানে দুই দফায় ভূমিকম্প

​নিজস্ব প্রতিবেদক ​উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন এলাকায় পরপর

ফ্যাসিবাদমুক্ত ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনে সরকার বদ্ধপরিকর: সশস্ত্র বাহিনী দিবস