ভূজপুর স্টুডেন্টস’ চবির নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

নভেম্বর ২৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত ফটিকছড়ির ভূজপুর এলাকার শিক্ষার্থীদের সংগঠন ‘ভূজপুর স্টুডেন্টস’ ফোরাম’-এর উদ্যোগে ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুনসুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ও চবির প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোঃ মনজুরুল কিবরীয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও পশ্চিম আন্দারমানিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইব্রাহিম, লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হাসান মেহেদী এবং চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কবির হোসাইন।

​এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ও ওসমান আল মাহাদী, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহসহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি উচ্চশিক্ষা, বিসিএস ও চাকরির প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা এবং দক্ষতা উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
​আলোচনা পর্বে অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়জীবনের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়জীবন শুধু প্রাতিষ্ঠানিক সনদ অর্জনের ক্ষেত্র নয়; বরং নিজেকে দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার সর্বোত্তম সময়। একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, নেতৃত্বের গুণাবলি অর্জন ও সময়ের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তাঁরা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের থেকেই সুপরিকল্পিত ক্যারিয়ার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published.

পূর্ববর্তী স্টোরি

চবিতে দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ শুরু

সর্বশেষ

চবিতে দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ শুরু

​​হাসান মেহেদী: ​চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম পদ্ধতিতে পাঠদানকারী শিক্ষকদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালা আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় চবি উপাচার্য দপ্তর ও ব্যবসায় প্রশাসন

শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে চুয়েট শিক্ষার্থীদের কাপ্তাই সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক ​চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান সংকট নিরসন ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনার দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। ​আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী,

চবি কলেজে প্রথমবারের মতো বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে প্রথমবারের মতো আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতায়্য বিজয়ী দল ট্রফি তুলে দিচ্ছেন গভর্নিং বডির সভাপতি উপ-উপাচার্য ড. মোহাম্মদ আল-আমীন ​হাসান মেহেদী  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে প্রথমবারের মতো আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা

চবির হীরকজয়ন্তীতে সাবেক শিক্ষার্থীদের ফুলেল জানাল ছাত্রদল

​নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি ও হীরকজয়ন্তী উৎসব। বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের গৌরবময় পথচলাকে স্মরণ করেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও
পূর্ববর্তী স্টোরি

চবিতে দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ শুরু

Don't Miss

শিক্ষক নেতা অধ্যক্ষ মাইন উদ্দিনের মৃত্যুতে বাকবিশিস’র শোক

এনবিনিউজ২৪ডটকম: বিশিষ্ট শিক্ষক নেতা, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) চট্টগ্রাম

ফ্যাসিবাদমুক্ত ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনে সরকার বদ্ধপরিকর: সশস্ত্র বাহিনী দিবস