চবিতে দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ শুরু

নভেম্বর ২৭, ২০২৬

​​হাসান মেহেদী:

​চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম পদ্ধতিতে পাঠদানকারী শিক্ষকদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালা আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় চবি উপাচার্য দপ্তর ও ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে উদ্বোধন করা হয়।

​‘ওবিই টিচার্স ওরিয়েন্টেশন ট্রেনিং’ শীর্ষক এই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের কোর্স শিক্ষক ও পরীক্ষা কমিটির সদস্যরা অংশ নিচ্ছেন। আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) এই কর্মশালা শেষ হবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বক্তব্যে তিনি বলেন, “আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই, যেখানে গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা অর্জন হবে শিক্ষার অন্যতম প্রধান অনুষঙ্গ। গবেষণার জন্য শুধু অর্থায়নের অপেক্ষায় না থেকে আমাদের নিজেদেরও উদ্যোগী হতে হবে। সময় বের করে নতুন সমস্যা খুঁজতে হবে, গবেষণার বিষয় নির্ধারণ করতে হবে এবং সমাধানের পথ বের করতে হবে।”

​বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ ও সুযোগ তৈরিতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে উপাচার্য আরও জানান, অল্প সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের বহুল আকাঙ্ক্ষিত ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) নির্মাণকাজ শুরু হবে।

​আয়োজক সূত্রে জানা গেছে, এই প্রশিক্ষণে মোট ৪১৬ জন শিক্ষককে চারটি গ্রুপে ভাগ করে প্রতিদিন দুটি পৃথক ভেন্যুতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত চলা এই কর্মশালায় পাঠপরিকল্পনা প্রণয়ন, ওবিই কারিকুলামের বিভিন্ন দিক এবং আধুনিক শিক্ষাদান পদ্ধতি নিয়ে আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষকদের ওবিইভিত্তিক পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে দক্ষতা বাড়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের গুণগত মানোন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ.এম মাসুদুল আজাদ চৌধুরী, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. শাহাদাত হোছাইন, প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন ও প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম এবং চবি প্রক্টর প্রফেসর ড. মো. কামরুল হোসেন।

Leave a Reply

Your email address will not be published.

পূর্ববর্তী স্টোরি

শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে চুয়েট শিক্ষার্থীদের কাপ্তাই সড়ক অবরোধ

সর্বশেষ

শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে চুয়েট শিক্ষার্থীদের কাপ্তাই সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক ​চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান সংকট নিরসন ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনার দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। ​আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী,

চবি কলেজে প্রথমবারের মতো বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে প্রথমবারের মতো আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতায়্য বিজয়ী দল ট্রফি তুলে দিচ্ছেন গভর্নিং বডির সভাপতি উপ-উপাচার্য ড. মোহাম্মদ আল-আমীন ​হাসান মেহেদী  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে প্রথমবারের মতো আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা

চবির হীরকজয়ন্তীতে সাবেক শিক্ষার্থীদের ফুলেল জানাল ছাত্রদল

​নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি ও হীরকজয়ন্তী উৎসব। বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের গৌরবময় পথচলাকে স্মরণ করেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও

চবি হীরকজয়ন্তীতে আহত প্রাক্তন শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে উপাচার্য

চবি হীরকজয়ন্তীতে আহত প্রাক্তন শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে উপাচার্য ​নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী অনুষ্ঠানে দুর্ঘটনায় আহত প্রাক্তন শিক্ষার্থী গোলাম মহিউদ্দিন রিজুকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। ​শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি নগরের চট্টগ্রাম ন্যাশনাল
পূর্ববর্তী স্টোরি

শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে চুয়েট শিক্ষার্থীদের কাপ্তাই সড়ক অবরোধ

Don't Miss

কার্যকর প্রাথমিক শিক্ষার জন্য বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন জরুরি

হাসান মেহেদী একটি শিশুর শৈশব কেবল পাঠ্যবই, শ্রেণিকক্ষ, পরীক্ষা আর

আইনজীবী আলিফ হত্যার দুই বছর: বিচার কতো দূর?

নিজস্ব প্রতিবেদক ​চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের দুই বছর