জাতীয় প্রাণিসম্পদ পদক পাচ্ছেন সিভাসুর ড. হুমায়ুন কবির

উপাচার্যের অভিনন্দন
নভেম্বর ২৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

​ফেলে দেওয়া ছানার পানি বা হোয়ে থেকে পুষ্টিসমৃদ্ধ পানীয় উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬’-এর জন্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ডেইরি ও পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. হুমায়ুন কবির। প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরোনো বাণিজ্য মেলার মাঠে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মনোনীতদের হাতে এই পদক তুলে দেওয়ার কথা রয়েছে।

​দেশে মিষ্টি, ছানা ও পনির উৎপাদনের পর উপজাত হিসেবে বিপুল পরিমাণ ছানার পানি বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়, যা পরিবেশ দূষণের পাশাপাশি মূল্যবান পুষ্টিগুণের অপচয় ঘটায়। অথচ এই ছানার পানিতে ল্যাকটোজ, উচ্চমানের প্রোটিন, সামান্য চর্বিসহ বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে। এই অপচয় রোধে অধ্যাপক ড. এ. কে. এম. হুমায়ুন কবিরের নেতৃত্বে একদল গবেষক ‘দুগ্ধ উপজাত (ছানার পানি) পুনর্মূল্যায়ন প্রযুক্তি’ উদ্ভাবন করেন। এই প্রযুক্তির মাধ্যমে ফেলে দেওয়া ছানার পানি প্রক্রিয়াজাত করে পুষ্টিসমৃদ্ধ ও স্বাস্থ্যকর গাঁজনকৃত পানীয় তৈরি করা সম্ভব হয়েছে।

​অধ্যাপক হুমায়ুন কবিরের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর আনুমানিক ৭ থেকে ৮ মিলিয়ন টন ছানার পানি উৎপন্ন হয়, যার একটি বিশাল অংশ যথাযথভাবে ব্যবহৃত না হওয়ায় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। তাঁর এই গবেষণা কেবল পানীয় উদ্ভাবনেই সীমাবদ্ধ থাকেনি; ছানার পানির বহুমুখী ব্যবহার ও অর্থনৈতিক মূল্য সংযোজনের লক্ষ্যে তাঁর নেতৃত্বে আনারস ও পেঁপের প্রাকৃতিক এনজাইম ব্যবহার করে ‘রিকোটা’ ধরনের পনির তৈরির গবেষণাও চলমান রয়েছে। এর ফলে ছানার পানির পাশাপাশি আনারসের ফেলে দেওয়া অংশেরও কার্যকর ব্যবহারের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

​উদ্ভাবিত এই প্রযুক্তিটি ২০২৫ সালে একটি স্বীকৃত আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণা সাময়িকীতে প্রকাশিত হয় এবং ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়ায়। ইতিমধ্যে এই প্রযুক্তির ওপর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকার দুই শতাধিক খামারি ও উদ্যোক্তাকে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ক্ষুদ্র পরিসরে উদ্যোক্তা পর্যায়ে এই পুষ্টিকর পানীয়টির বাণিজ্যিক উৎপাদনও শুরু হয়েছে।

​২৫ বছরের বেশি সময় ধরে শিক্ষকতা ও গবেষণায় যুক্ত অধ্যাপক হুমায়ুন কবিরের দেশি-বিদেশি সাময়িকীতে ৫০টিরও বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। ২০২৪ সালে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা ‘সিআরসি প্রেস’ থেকে তাঁর একক-লেখক গ্রন্থ ‘মিল্ক অ্যান্ড ডেইরি ফুডস: নিউট্রিশন, প্রসেসিং অ্যান্ড হেলদি এজিং’ প্রকাশিত হয়, যা যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব জর্জিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের উচ্চশিক্ষার পাঠদানে সহায়ক গ্রন্থ হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং আন্তর্জাতিক একাডেমিক মহলে ব্যাপক পরিচিতি লাভ করেছে।

​অধ্যাপক ড. এ. কে. এম. হুমায়ুন কবিরের এই রাষ্ট্রীয় স্বীকৃতিতে অভিনন্দন জানিয়ে সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী বলেন, অধ্যাপক হুমায়ুনের এই অর্জন বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করবে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সিভাসুর সুনাম ও মর্যাদা আরও সমুন্নত করবে।

Leave a Reply

Your email address will not be published.

পূর্ববর্তী স্টোরি

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, কার্যকর ডিসেম্বরে

Banner

সর্বশেষ

ফ্যাসিবাদমুক্ত ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনে সরকার বদ্ধপরিকর: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ​নিজস্ব প্রতিবেদক: ​মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক উপাধির চেয়েও বড় বিষয় হলো একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার

গোপালগঞ্জে নতুন ৭ প্লাটুনসহ সাত জেলায় ৪৯ প্লাটুন আনসার মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: ​দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাতটি জেলায় মোট ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে নতুন করে আরও সাত প্লাটুন যুক্ত হওয়ায় জেলাটিতে এখন মোট ১৫ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। ​শনিবার (২১

কারাবাস, নির্বাসন পেরিয়ে রাষ্ট্রক্ষমতার শীর্ষে

এম.আর.চৌধুরী মিল্টন: একসময় ছিলেন বিরোধী রাজনীতির গুরুত্বপূর্ণ এক মুখ। রাজনৈতিক প্রতিকূলতা, কারাবাস, নানা চড়াই-উতরাই আর দীর্ঘ নির্বাসিত জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে আজ তিনি দেশের সরকারপ্রধান। দেশের বাইরে থেকেও সামলেছেন দলের নেতৃত্ব, প্রতিকূল সময়েও ধরে রেখেছেন রাজনৈতিক অবস্থান। দীর্ঘ ১৭ বছরের বেশি সময়

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫ । ছবি : সংগৃহীত রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় পৃথক অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স

শ্রমিকদের জন্য ৬ বিশেষ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

শ্রমিকদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে হাসপাতালগুলো নির্মাণ করা হবে। এসব হাসপাতালে শুধু শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা দেওয়া হবে। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ
পূর্ববর্তী স্টোরি

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, কার্যকর ডিসেম্বরে

Don't Miss

সাড়ে তিন হাত জমি

লেভ নিকোলায়েভিচ টলস্টয় বড় কোন ব্যবসায়ীর স্ত্রী, থাকে শহরে। ছোট

ফটিকছড়িতে চাশ্রমিকদের বেতনের টাকা ছিনতাই: ৫ লাখ টাকা উদ্ধার, আটক ৭

ফটিকছড়ি উত্তর প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক