নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আট নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও প্রায় পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে।
গত ২৩ নভেম্বর বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী খুলনা থানায় উপস্থিত হয়ে অনলাইনের মাধ্যমে টুঙ্গিপাড়া থানায় বাদী হয়ে মামলাটি করেন। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্র